তথ্যপ্রযুক্তির জন্য আলাদা ক্যাডার সার্ভিসেসের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পেশাজীবীদের জন্য একটি আলাদা ক্যাডার সার্ভিসসহ বিসিএস শিক্ষা ক্যাডারে আইসিটিকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশে কম্পিউটার সোসাইটি (বিসিএস) এবং বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)। দুই সংগঠনের নবনির্বাচিত কমিটির মধ্যে এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। সভায় বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন বিসিএসের সভাপতি মুহাম্মদ মাহফুজুল ইসলাম, মহাসচিব কাজী জাহিদুর রহমান, বিআইজেএফের সভাপতি মুহাম্মদ খান, সাধারণ সম্পাদক আরাফাত সিদ্দিকীসহ অনেকে।—বিজ্ঞপ্তি