তথ্যপ্রযুক্তির দৌড়ে পিছিয়ে পড়ল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তির দৌড়ে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্সের (বিএসএ) বার্ষিক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। বিশ্বের ৬৬টি দেশকে নিয়ে বিএসএ ২০০৭ সাল থেকে এই তুলনামূলক প্রতিবেদন প্রকাশ করে আসছে।তথ্যপ্রযুক্তি শিল্পে এই দেশগুলোর সরকারি সহযোগিতা, এই শিল্পে বিনিয়োগের পরিবেশ, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি শিল্পে কাজ করার মতো শ্রম ও মেধার পর্যাপ্ততা, সর্বোপরি এই শিল্প নিয়ে মানুষের আগ্রহ ও গবেষণামূলক কর্মকাণ্ড বিচার করে এই তালিকা করা হয়েছে। এতে গত বছরের তুলনায় এক ধাপ নিচে নেমে গিয়ে বাংলাদেশ অবস্থান করছে ৬৩তম স্থানে।তথ্যপ্রযুক্তিতে প্রতিযোগিতামূলক সূচকে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরের পাঁচটি অবস্থানে রয়েছে ফিনল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন, যুক্তরাজ্য ও ডেনমার্ক। তথ্যপ্রযুক্তিতে এশিয়ার শীর্ষ তিনটি দেশ জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার অবস্থান যথাক্রমে ১৬, ৩৮ ও ১৯। এই তালিকায় পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থান ৩৪তম।বাংলাদেশ প্রসঙ্গে বিএসএর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ এ বছর এই খাতে পিছিয়ে পড়েছে শুধু তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগের পরিবেশ ব্যাহত হওয়ার কারণে। বিএসএ আশা প্রকাশ করেছে, বাংলাদেশের নীতিনির্ধারকেরা গুরুত্বপূর্ণ নেতৃত্বের মাধ্যমে তথ্যপ্রযুক্তি শিল্পকে এগিয়ে নিয়ে যাবে।