তথ্যপ্রযুক্তির পরবর্তী লক্ষ্য হিসেবে তুলে ধরা হবে বাংলাদেশকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাইওয়ানের রাজধানী তাইপেতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রযুক্তিমেলা কম্পিউটেক্স ২০১৫। চার দিনের এ মেলায় পাঁচ হাজার প্রতিষ্ঠান ১ হাজার ৭০০টি বুথে তাদের প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে। ছবিতে স্মার্ট চশমা পরা একজনকে দেখা যাচ্ছে l এএফপি
তাইওয়ানের রাজধানী তাইপেতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে প্রযুক্তিমেলা কম্পিউটেক্স ২০১৫। চার দিনের এ মেলায় পাঁচ হাজার প্রতিষ্ঠান ১ হাজার ৭০০টি বুথে তাদের প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে। ছবিতে স্মার্ট চশমা পরা একজনকে দেখা যাচ্ছে l এএফপি

তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে (আইসিটি) বাংলাদেশ দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। তাই এখন সারা বিশ্বের সামনে বাংলাদেশকে ‘তথ্যপ্রযুক্তির পরবর্তী লক্ষ্যস্থল’ হিসেবে তুলে ধরতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবাশিল্পকে ব্র্যান্ড হিসেবে তুলে ধরার কৌশল নির্ধারণে শনিবার রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী ব্র্যান্ড বাংলাদেশ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং এলআইসিটির আয়োজনে দক্ষিণ কোরিয়াভিত্তিক পরামর্শদাতা প্রতিষ্ঠান থোলোন্স ও টিম এশিয়া কর্মশালাটি পরিচালনা করে।
কর্মশালার উদ্বোধন করে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ‘দেশ কিংবা দেশের বাইরে বাংলাদেশকে তুলে ধরতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলা হয়, ঐতিহ্যের কথা বলা হয়। অথচ বাংলাদেশ যে তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, তা কখনো তুলে ধরা হয় না। আর তাই আমরা ব্র্যান্ড বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের আইসিটি খাতকে তুলে ধরব।’ 

বাংলাদেশের সম্ভাবনা অসীম উল্লেখ করে এলআইসিটির প্রকল্প পরিচালক রেজাউল করিম বলেন, সরকার অনেক উদ্যোগ নিয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্র্যান্ডিং। কর্মশালায় আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, টিম এশিয়ার প্রেসিডেন্ট মনেট হ্যামলিন, বেসিসের সভাপতি শামীম আহসান, সহসভাপতি রাসেল টি আহমেদ, বিডিজবসের প্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুরসহ অনেকে বক্তৃতা করেন। মেহেদী হাসান