তথ্যপ্রযুক্তির পেশা নিয়ে আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মাধ্যমেই কি ভবিষ্যতে ভালো করা যাবে? তথ্যপ্রযুক্তির নানা বিষয়ের মধ্যে কোনটিতে যাব? প্রযুক্তিতে পেশাজীবন গড়তে কোন বিষয়ে প্রশিক্ষণ নেব? প্রযুক্তিতে এখন কোন বিষয়ের চাহিদা বেশি? এমন নানা প্রশ্ন ছিল আগত দর্শকদের। ভবিষ্যতে যাঁরা তথ্যপ্রযুক্তিকে পেশা হিসেবে নিতে চান, তাঁদের নিয়ে সম্প্রতি ঢাকায় হয়ে গেলএকটি আড্ডা।বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং সেন্টার ফর টেকনোলজি ডেভেলপমেন্টের (সিটিডি) আয়োজনে ‘আমি কোন পথে যে চলি?’ শীর্ষক এ আড্ডায় বিশ্ববিদ্যালয়পড়ুয়া এবং এ বিষয়ে আগ্রহীরা অংশ নেন। এতে নেটওয়ার্কিং না সিস্টেম, জুমলা না পোন, মোবাইল না অ্যাপস, গেমস না গ্রাফিক ডিজাইন—এমন সব বিষয়ে আলোচনা করেন তথ্যপ্রযুক্তি পেশাজীবী হাসিন হায়দার, অমি আজাদ, আল-মামুন, এনায়েত হোসেন, আল-আমিন চৌধুরী, মুক্তাদির গোলাম মোহাম্মদ, জাবেদ মোরশেদ, রেডিও বিজয়ের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক সারওয়ার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক রুহুল আমিনসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান। ইন্টারনেটে সরাসরি সম্প্রচার করে কমজগৎ ডট কম। —নিজস্ব প্রতিবেদক