তথ্যপ্রযুক্তির বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তিতে পেশা গড়ায় সহায়তা করতে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ‘একমি আইটি’ ও স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ যৌথভাবে ‘ন্যাশনাল আইটি স্কলারশিপ-২০১১’ নামে এক বৃত্তি কার্যক্রম শুরু করেছে। আগামী মাসের শুরু থেকে এই প্রশিক্ষণ চালু করা হবে। ঢাকা, কক্সবাজার, নারায়ণগঞ্জ, যশোর, বরিশাল, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের মোট ৫৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে ও কম খরচে তথ্যপ্রযুক্তির চারটি বিষয়ে (গ্রাফিক ডিজাইন, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি-ব্যবস্থাপনা এবং ওয়েব ডিজাইন) কোর্স করার সুযোগ পাবেন। একমি আইটি কক্সবাজার শাখার পরিচালক সঞ্জয় কর্মকার প্রথম আলোকে জানান, আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ৫৫০ জনকে বেছে নেওয়া হবে। ২২ জুলাই প্রবেশিকা পরীক্ষা এবং ২৪ জুলাই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি। একমি আইটির সাতটি শাখা কার্যালয় থেকে ২১ জুলাইয়ের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। —নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার