তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে কাজ করবে সিটিও ফোরাম ও বিডব্লিউআইটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটিও ফোরাম বাংলাদেশ এবং বাংলাদেশ ওমেন ইন আইটি (বিডব্লিউআইটি) দেশের বিভিন্ন ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবহার জোরদার করার লক্ষ্যে একসঙ্গে কাজ করবে। এ জন্য গত মঙ্গলবার সিটিও ফোরামের কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি সই হয়েছে। এতে সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার এবং বিডব্লিউআইটির সভাপতি লুনা শামসুদ্দোহা চুক্তিপত্রে সই করেন। এ সময় সিটিও ফোরাম বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ মাছুদুল বারী, কোষাধ্যক্ষ ইজাজুল হক, বিডব্লিউআইটির পরিচালক নাজনীন নাহার, তাওহীদা হায়দারসহ উভয় সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি