তথ্যপ্রযুক্তির মেধা প্রতিযোগিতার ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ আইটি (তথ্যপ্রযুক্তি) ট্যালেন্ট কনটেস্ট-২০১৪ নামের প্রতিযোগিতার প্রথম পর্যায়ের অনলাইন পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ থেকে ২২০ জন দ্বিতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছেন। এতে প্রথম হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কামরুল কাউনাউন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মো. আফতাব উদ্দিন ও বুয়েটের মুফলে ইবনুন।
২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে। এতে স্থানীয় বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।বিস্তারিত ফলাফল ও তথ্য পাওয়া যাবে http://itcontest.diit.info ঠিকানার ওয়েবসাইটে। বাংলা বিজনেস পার্টনার (বিবিপি), জাপানের উদ্যোগে এবং ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। —বিজ্ঞপ্তি