তথ্যপ্রযুক্তির মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আইসিটি এক্সপো ২০১৬’ শীর্ষক মেলায় দোয়েল ল্যাপটপের স্টল
‘আইসিটি এক্সপো ২০১৬’ শীর্ষক মেলায় দোয়েল ল্যাপটপের স্টল

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ‘আইসিটি এক্সপো ২০১৬’ শীর্ষক তিন দিনের প্রযুক্তিপণ্যের মেলা। বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত মেলায় প্রযুক্তিপণ্য প্রদর্শিত হচ্ছে। মেলা সবার জন্য উন্মুক্ত।
মেলায় রয়েছে ৫৯ প্যাভিলিয়নে ৭০টি স্টল। প্রদর্শনীর পাশাপাশি মেলাকে কেন্দ্র করে ১১টি সেমিনার হবে। রোবোটিকস, স্মার্ট অ্যান্ড এমবেডেড সিস্টেম এবং কন্ট্রোল অ্যান্ড ইলেকট্রনিকস বিষয়ক ৫০টি পণ্য ও নকশা প্রদর্শন করছেন দেশের ১৩টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মেলায় ওয়ালটন, সিম্ফনি, সিএসএম, কনা এসএল প্রভৃতি ব্র্যান্ডের পণ্য পাওয়া যাচ্ছে।
মেলায় যত অফার
প্রযুক্তিপণ্যের মেলায় বিভিন্ন ছাড় ও উপহার নিয়ে হাজির হয়েছে বিভিন্ন ব্র্যান্ড। মেলায় টিপি লিংক ওয়াই-ফাই রাউটার কিনলে পাওয়া যাবে পোলো টি-শার্ট, মগ, পাওয়ার ব্যাংক। ডিজিটাল এক্স স্পিকারের সঙ্গে ২৫ শতাংশ ছাড়সহ উপহার। মেলায় ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও প্রজেক্টরে গিফট ভাউচার দিচ্ছে কম্পিউটার সোর্স। মেলা উপলক্ষে আসুস, লেনোভো, রাপু, টোটো লিংক এবং পান্ডা দিচ্ছে উপহার। ‘আসুস স্ক্র্যাচ অ্যান্ড উইন’ শীর্ষক অফার নিয়ে এসেছে আসুস। ‘স্বাধীনতা অফার’ শীর্ষক বিশেষ অফার ও মূল্য ছাড় দিচ্ছে লেনোভো।