তরল ধাতুর আইফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের পরবর্তী সংস্করণের আইফোনে ‘লিকুইড মেটাল’ নামে নতুন একটি প্রযুক্তি ব্যবহার করা হবে। আইফোনের কাঠামোকে আরও শক্তিশালী করতেই এই উপাদানটি ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। লিকুইড মেটাল বা তরল ধাতুর উদ্ভাবক আটাকান পেকারের বরাতে এ তথ্য দিয়েছে বিজনেস ইনসাইডার।লিকুইড মেটাল বা তরল ধাতু গ্লাস ও প্লাস্টিক ও স্টেনলেস স্টিলের মিশ্রণে তৈরি এক ধরনের পদার্থ। মিশ্রণটি খুবই শক্তিশালী এবং এর ব্যবহারে ডিভাইসটির উজ্জ্বলতা বাড়ে।প্রায় এক বছরেরও বেশি সময় ধরে অ্যাপলের আইফোন ৫-এর খবর বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। যদিও অ্যাপল কর্তৃপক্ষ এ বিষয়ে মুখ খোলেনি। কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ খবরে বলা হয়েছে, আইফোন ৫ তৈরিতে লিকুইড মেটাল ব্যবহার করা হবে। সম্প্রতি বিজনেস ইনসাইডারকে এক সাক্ষাত্কারে লিকুইড মেটাল ব্যবহারের বিষয়ে তথ্য দিয়েছেন পেকার।পেকার জানিয়েছেন, লিকুইড মেটাল কিনতে অ্যাপল ৩০ কোটি থেকে ৫০ কোটি ডলার খরচ করবে।