তরল পদার্থের আকার নেই, তবে আয়তন আছে: প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

সঠিক উত্তরটি খাতায়লেখ  অংশ-১১
প্রিয় পরীক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্ন অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায়লেখ’ দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে পড়বে।
অধ্যায়-৫
১. একটি বস্তু যার ওজন আছে, যে জায়গা দখল করে, তাকে তুমি কী বলবে?
ক. শক্তি খ. পদার্থ গ. তাপ ঘ. আলো
উত্তর: খ. পদার্থ
২. পদার্থের দুটি সাধারণ গুণ বা বৈশিষ্ট্য কী?
ক. এদের আকার ও ওজন আছে খ. এরা স্থান দখল করে ও এদের ওজন আছে
গ. এদের আকার ও আয়তন আছে ঘ. এরা পাত্র দখল করে ও আকার আছে
উত্তর: খ. এরা স্থান দখল করে ও এদের ওজন আছে
৩. সব পদার্থের কয়টি সাধারণ গুণ বা বৈশিষ্ট্য আছে?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
উত্তর: ক. দুটি
৪. নিচের কোনটি পদার্থ নয় বলে তুমি মনে কর?
ক. বায়ু খ. শব্দ গ. মাটি ঘ. পানি
উত্তর: খ. শব্দ
৫. কোন পদার্থের আকার নেই, তবে আয়তন আছে?
ক. বায়বীয় খ. তরল গ. কঠিন ঘ. কোনোটিই নয়
উত্তর: খ. তরল
৬. কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে কী বলে?
ক. শক্তি খ. বল গ. ক্ষমতা ঘ. তাপ
উত্তর: ক. শক্তি
৭. কোন ক্ষেত্রে কাজ সম্পন্ন হয় না বলে তুমি মনে কর?
ক. পাহাড়ে ওঠার সময় খ. পাহাড় থেকে নামার সময়
গ. স্থির দেয়ালে ধাক্কা দেওয়ার সময় ঘ. রিকশাচালকের রিকশা চালানোর সময়
উত্তর: গ. স্থির দেয়ালে ধাক্কা দেওয়ার সময়
৮. তাপ এক প্রকার কী?
ক. কাজ খ. ক্ষমতা গ. গতি ঘ. শক্তি
উত্তর: ঘ. শক্তি
৯. শক্তি কী?
ক. পরিবর্তন খ. পরিবর্তনের সংঘটক গ. রূপান্তরক ঘ. পরিবর্তক
উত্তর: খ. পরিবর্তনের সংঘটক
১০. শক্তি চেনার সাধারণ উপায় কী?
ক. পরিবর্তক দেখা খ. পরিবর্তনের ধরন দেখা
গ. পরিবর্তিত অবস্থা দেখা ঘ. পরিবর্তনের উৎসরূপে দেখা
উত্তর: ঘ. পরিবর্তনের উৎসরূপে দেখা।

সহকারী শিক্ষক

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল