তরুণদের কাছে কমছে ফেসবুকের জনপ্রিয়তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে এগিয়ে তরুণরাই। তবে সাম্প্র​তিক এক সমীক্ষার ফলাফল বলছে, তরুণদের মাঝে ফেসবুকের জনপ্রিয়তা ক্রমশ কমছে। অর্থাৎ​ আগে যেসব তরুণ ফেসবুক ব্যবহার করত এখন তারা অন্য কিছুতে ব্যস্ত হয়ে পড়ছেন। গত তিন বছরে এই প্রবণতা দেখা গেছে।

ব্লুমবার্গের এক খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি সংস্থার গবেষণার ফলাফল এটি। তাদের গবেষণা বলছে, অল্প বয়সী ছেলেমেয়েদের মাঝে ফেসবুক ক্রমশ তার জনপ্রিয়তা হারাচ্ছে। ব্যবহারের হার দিন দিন কমছে বলেও দাবি ওই সংস্থাটির৷ তা​রা এক হাজার নয়শ ৩৪ জনের মধ্যে ফেসবুকের জনপ্রিয়তার ব্যাপারে একটি জরিপ চালানো হয়। এই জরিপে অংশ নেন ১৩ থেকে ১৭ বছর বয়সীরা।
ফেসবুকের ভবিষ্যৎসমীক্ষায় বলা হয়েছে, এ বছর ৬ শতাংশ তরুণ ফেসবুক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ২০১৩ সালে ফেসবুকের জনপ্রিয়তা ৯৪ থেকে ​নেমে দাঁড়িয়েছে ৮৮ শতাংশে। ২০১২ সালে ৯৫ শতাংশ তরুণ ফেসবু​ক ব্যবহার করতো। এই তিন বছরে মার্কিন তরুণরা বেছে নিচ্ছেন অন্য সামাজিক যোগাযোগের সাইটগুলোকে।
সমীক্ষায় দেখা গেছে, শুধু তরুণরা নয়, ফেসবুক জনপ্রিয়তা হারাচ্ছে অপেক্ষাকৃত বয়স্কদের মাঝেও৷ সমীক্ষায় দেখা গেছে ৩৫ বছরের কম বয়সীরা ফেসবুক ছেড়ে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে ঝুঁকছেন।
সমীক্ষায় আরও বলা হয়েছে, এ সময় ১৩ থেকে ১৭ বছর বয়সীদের মাঝে টুইটার ব্যবহারের প্রবণতা বেড়েছে। এ বাড়ার সংখ্যাটি শতকরা দুই শতাংশ হলে ৪৮ শতাংশ তরুণ এখন টু্ইটার ব্যবহার করে।
আমার মেয়েও ফেসবুক চালাবেতবে ফেসবুক কর্তৃপক্ষ এই সমীক্ষার ফলকে আমলে নিতে চায় না। কারণ ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সম্প্রতি এক প্রশ্নের উত্তরে বলেছিলেন, আগামী পাঁচ বছরে ফেসবুক হয়ে দাঁড়াবে মূলত ভিডিও দেখার ওয়েবসাইট। আর তাই হয়তো তারা যুক্তরাষ্ট্রে তরুণদের মাঝে পরপর তিন বছর ফেসবুক কর্তৃপক্ষ জনপ্রিয়তা কমার ব্যাপারটি নিয়ে চিন্তিত নয়।