তরুণদের জন্য রবির সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ গ্রাহকদের জন্য মোবাইল ফোন সংযোগদাতা রবি আজিয়াটা লিমিটেড কয়েকটি সেবা চালু করেছে। এর মধ্যে রবি সার্কেল ও রবি ম্যাজিক ভয়েস অন্যতম। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে এসএমএসের মাধ্যমে গ্রুপ গঠন ও বড় উদ্যোগ নেওয়ার জন্য রবি চালু করেছে ‘রবি সার্কেল’। বন্ধুদের সঙ্গে ভিন্ন ভিন্ন স্বরে কথা বলার জন্য এনেছে ‘রবি ম্যাজিক ভয়েস’। গত সোমবার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রবির ব্যবস্থাপনা পরিচারক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ক্যুনার বলেন, ‘রবি বিশ্বাস করে, কেবল সংগঠিত তারুণ্যই পারে বিশ্ব জয় করতে। তাই এ তারণ্যকে লালন করতে রবির এ আয়োজন।’