তরুণদের নিয়ে করা জরিপের ফলাফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান কোয়ান্টাম কনজ্যুমার সলিউশন ঢাকা, রাজশাহী, বাগেরহাট, পটিয়া (চট্টগ্রাম) ও মুক্তাগাছায় (ময়মনসিংহ) ১৬ থেকে ২৯ বছরের তরুণদের মধ্যে একটি জরিপ পরিচালনা করে ২০১২ সালে।সেই জরিপ থেকে উঠে এসেছে, এ সময়ের তরুণেরা স্বাধীনচেতা, কিছুটা আত্মকেন্দ্রিক, পেশা নিয়ে অতিমাত্রায় সচেতন, জীবনে দ্রুত উন্নতি চান। এমনকি কর্মজীবনেও দ্রুত এগিয়ে যাওয়ার প্রবণতা আছে তাঁদের। পাশাপাশি জরিপ প্রতিবেদনে দেখা গেছে এই তরুণেরাই যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে পিছপা হন না। পরিবারের প্রতি তাঁরা দায়িত্বশীল। সারা বিশ্বকে নিজের হাতের মুঠোয় রাখতে চান তাঁরা।