তরুণরা আত্মকেন্দ্রিক এ ধারণা ঠিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্পিতা হক
অর্পিতা হক

আমাদের তরুণেরা আগের চেয়ে আরও বেশি বহির্মুখী। এই সময়ের তরুণেরা আত্মকেন্দ্রিক, এ ধারণা বেশির ভাগ ক্ষেত্রে একদমই ঠিক নয়। আজকাল হয়তো নানা ধরনের প্রযুক্তির সুবিধার কারণে অনেকে বাইরে কম বেরোচ্ছেন। তাই বলে তাঁরা শুধু নিজেকে নিয়ে ভাবছেন না। ফেসবুকে তরুণেরা মতামত দিচ্ছেন নানা বিষয়ে, নানা ধরনের সামাজিক কাজ হচ্ছে ফেসবুকের মাধ্যমে। একজন রোগীর জন্য জরুরি রক্তের প্রয়োজন জানানো থেকে শুরু করে সামাজিক সমস্যা, রাষ্ট্র, খেলা, উৎসবসহ সব বিষয়েই তাঁরা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় জানাচ্ছেন নিজের মতামত। তাহলে আত্মকেন্দ্রিকতা কোথায়? সমাজের প্রয়োজনে আন্দোলনে নেমে যাচ্ছেন তরুণেরা। বাড়ছে তরুণদের সামাজিক কার্যক্রমভিত্তিক সংগঠনের সংখ্যা। তারা কাজ করছে দেশের বিভিন্ন বিষয় নিয়ে।

অর্পিতা হক, ভর্তি পরীক্ষায় প্রথম (২০১২), খ ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়