তরুণেরা কি আত্মকেন্দ্রিক?

তরুণেরা কি শুধু নিজেদের কথাই ভাবেন? তাঁরা কি আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছেন? নিজের পেশাগত উন্নতিই কি তাঁদের কাছে অগ্রাধিকার—এই প্রজন্মের তরুণদের নিয়ে বড়দের কাছ থেকে প্রায়ই কিছু কথা শোনা যায়। আবার দেখা যায়, রানা প্লাজার মতো দুর্ঘটনায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন তরুণেরা। জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান কোয়ান্টাম কনজ্যুমার সলিউশন লিমিটেড তরুণদের নিয়ে একটি জরিপ পরিচালনা করে। তাতে তরুণদের ভাবনা-চিন্তার কিছু ইঙ্গিত পাওয়া যায়। এ প্রতিবেদনে তার সারসংক্ষেপ থাকছে। তাছাড়া এ সময়ের তারুণ্যের বৈশিষ্ট্য কী, কী ভাবছেন তাঁরা, তাঁদের সম্পর্কে অভিজ্ঞদের ধারণাই বা কী—এসব নিয়ে অধুনার পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল সফল কয়েকজন তরুণ এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনের কাছে। থাকল তাঁদের মতামতও।
প্রিয় পাঠক,
তরুণ প্রজন্ম কি আত্মকেন্দ্রিক? এ বিষয়ের পক্ষে বা বিপক্ষে আপনি নিজেও লেখা পাঠাতে পারেন। নির্বাচিত মতামত ছাপা হবে অধুনায়। লেখা পাঠাতে হবে ১৫০ শব্দের মধ্যে। লেখা পাঠানোর ঠিকানা
অধুনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা। ই-মেইল: [email protected]
খামের ওপর বা ই-মেইলের বিষয় হিসেবে লিখতে হবে ‘তরুণেরা কি আত্মকেন্দ্রিক?’
গ্রন্থনা: সুজাত হোসেন ও হাসান ইমাম