প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার এটা মনে হয় না যে তরুণেরা এখন আত্মকেন্দ্রিক। আমার তো মনে হয়, তারা আরও বেশি শক্তিশালী হয়ে কাজ করছে। আমি যেহেতু একজন ফুটবল খেলোয়াড়, তাই আমার ভাবনায় সব সময় খেলা থাকে। তাই বলে এই না যে আমি দেশ, পরিবার বা সমাজ নিয়ে ভাবি না। আমরা যেখানে যে অবস্থায় থাকি, দেশটা থাকে আমাদের হূদয়ে। আমাদের ভাবনায় থাকে পরিবার বা সমাজও। আমাদের ভালো কিছু করার যে লক্ষ্য, সেটা তো দেশের জন্যই। আমরা যখন একসঙ্গে থাকি, তখন একজন আরেকজনের কাজ নিয়ে আলোচনা করি। কেউ কোনো ভুল করলে সেটা নিয়ে আলোচনা করি, পরামর্শ দিই। এই সময়ের তরুণেরা নানা ধরনের কাজ করছে। নিজেরা নতুন কিছু করার চেষ্টা চালাচ্ছে। এসব তো শুধু নিজের উন্নয়নের কথা ভেবে নয়; দেশের, পরিবারের বা সমাজের জন্যই তো এসব কাজ।
সুই নু প্রু মারমা, অধিনায়ক, বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল