তর্জনগর্জনই বেশি গুরুত্বপূর্ণ?

নিজের মতামত প্রতিষ্ঠাকারী ব্যক্তিকেই সাধারণত গুরুত্বসহকারে বিবেচনা করা হয়ে থাকে। কারণ, আপনার আত্মবিশ্বাসই আশপাশের সবাইকে বেশি প্রভাবিত করে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। তাঁরা বলছেন, অনেক সময় সত্যতা না থাকলেও এমন ব্যক্তিরা কিছুটা জোর গলায় নিজেদের বক্তব্য প্রতিষ্ঠা করতে পারেন।গবেষকদের দাবি, মানুষ সাধারণত অনিশ্চয়তাকে ভয় পায়। তাই তারা আত্মবিশ্বাসী ও নির্ভরযোগ্য ব্যক্তিদের প্রতি সহজাত আকর্ষণ বোধ করে। রাজনীতি ও ক্রীড়াঙ্গনে যারা সব সময় যথার্থ অবস্থানে না থেকেও গলার জোরে বিজয় ছিনিয়ে নেন, তাদের অনুসারীর সংখ্যাই সচরাচর বেশি হয়ে থাকে। তবে একেবারে নিখুঁত হতে গেলে আপনাকে সত্যনিষ্ঠ হওয়ার পাশাপাশি আত্মবিশ্বাস দেখাতে হবে। আর সংখ্যাগরিষ্ঠের মধ্যে আপনার চাহিদা বাড়াতে আত্মবিশ্বাসই যথেষ্ট।অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পেশাদার ব্যক্তিদের তৎপরতা এবং তাঁদের অনুসারীদের সংখ্যা গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়। ওই ব্যক্তিদের বার্তায় ব্যবহূত ভাষা ও শব্দ বিবেচনায় তাঁদের ‘আত্মবিশ্বাসের’ মাত্রা নির্ধারণ করেন গবেষকেরা। টেলিগ্রাফ।