তাঁদের জন্য হেল্পলাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভায় এসেছিলেন পুলিশের নারী সদস্যরা, চালু হলো হেল্পলাইন
সভায় এসেছিলেন পুলিশের নারী সদস্যরা, চালু হলো হেল্পলাইন

সভায় ১০০ জন নারী। সবাই পুলিশের বিভিন্ন পর্যায়ে কাজ করছেন। ৭ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশ উইমেনস নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) এক সভায় পুলিশের এই নারী সদস্যরা মিলিত হন। বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য নানা প্রকল্পের বিভিন্ন আলোচনা হয় এখানে। এখানে তাঁদের নানা ধরনের সমস্যা সমাধানের জন্য একটি হেল্পলাইন চালু করা হয়।
বিপিডব্লিউএনের সভাপতি অতিরিক্ত পুলিশ কমিশনার মিলি বিশ্বাস জানান, পুলিশের বিভিন্ন পদে এখন অনেক নারী কাজ করছেন। তাঁদের প্রাতিষ্ঠানিক নানা সমস্যায় যেমন পড়তে হয়, তেমনি নানা রকম মানসিক শক্তি ঠিক রাখতে হয়। তাঁরা যেন বিনা দ্বিধায় তাঁদের মানসিক সমস্যাসহ যেকোনো সমস্যা অনায়াসে জানাতে পারেন, তাই এই হেল্পলাইন চালু করা হয়েছে। এর আগে গত জুলাই মাসে বিপিডব্লিউএনের প্রথম জাতীয় সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনের সুপারিশ অনুসারে এই বিভাগীয় মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। রাজারবাগ পুলিশ লাইন টেলিকম ভবনে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন পুলিশের অতিরিক্ত আইজি এ কে এম শহীদুল হক। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ঢাকা) হাবিবুর রহমান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবদুল জলিল।