তাই বলে কি শীতের পোশাক পরবেন না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত মানেই লেপ-কম্বল মুড়ি দিয়ে আরামের ঘুম কিংবা শীত মানেই সোয়েটার-জ্যাকেট-কানটুপি পরে সেই ভাবসাব। এবার শীত কম, সবার তাই আফসোসের কমতি নেই! শীত আসার আগে আগে স্টাইলিশ সব পোশাক কিনে সবাই পড়ে গেছে লসের পাল্লায়। তাদের জন্য রইল কিছু সচিত্র পরামর্শ। লেখা: মোস্তফা মনোয়ার

.
.

লেপের ব্যবহার

লেপের ভেতরে স্যালাইনের সিরিঞ্জ পুশ করুন। স্যালাইনের বদলে এ ক্ষেত্রে ব্যবহার করুন পানি। সারাক্ষণ অল্প পরিমাণে পানি প্রবাহিত হওয়ায় লেপ উষ্ণতা দেওয়ার বদলে এনে দেবে শীতল অনুভূতি!

.
.

সোয়েটারের ব্যবহার
নতুন সোয়েটারটা কাঁচি দিয়ে কেটে নিন। ঠান্ডা/গরম বুঝে ফুটো করুন। ফুটো বেশি হলে গরম কম লাগবে, ফুটো কম হলে গরম লাগবে বেশি।

.
.

কম্বলের ব্যবহার
কম্বল দিয়ে শরীর ঢেকে নিন। শুধু পায়ের দিকটা কিছুটা ওপরে রাখুন। এবং তার ভেতরে সেট করুন একটা টেবিল/স্ট্যান্ড ফ্যান। ব্যস, শীত শীত আমেজে চলে আসবে মিঠে ঘুম!

কানটুপির ব্যবহার
কানটুপির ওপরে একটা ছোট্ট ব্যাটারিচালিত ফ্যান সেট করে নিন। ফ্যান সেট করতে না পারলে বরফের টুকরা বা আইসব্যাগও রাখতে পারেন।