তাইওয়ানভিত্তিক সেরা ব্র্যান্ড আসুস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাইওয়ানভিত্তিক ব্র্যান্ডগুলোর মধ্যে সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে আসসু। ‘বেস্ট তাইওয়ান গ্লোবাল ব্র্যান্ডস ২০১৩’ পুরস্কারে এক নম্বর তাইওয়ানভিত্তিক ব্র্যান্ড হিসেবে স্থান পেয়েছে এই প্রযুক্তি নির্মাতা। এর মাধ্যমে টানা ১১ বছর তাইওয়ানভিত্তিক আন্তর্জাতিক ব্র্যান্ডের তালিকায় সেরা তিনের মধ্যে আসুস তাদের অবস্থান বজায় রাখল।

‘বেস্ট তাইওয়ান গ্লোবাল ব্র্যান্ডস’ পুরস্কার চীনের অর্থ মন্ত্রণালয়ের শিল্পকৌশল উন্নয়ন ব্যুরো এবং ব্র্যান্ড পরামর্শক ইন্টারব্র্যান্ড পরিচালনা করে। — বিজ্ঞপ্তি