তাইপেতে কম্পিউটেক্স মেলা শুরু
তাইওয়ানের রাজধানী তাইপেতে ৪ জুন মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘কম্পিউটেক্স তাইপে ২০১৩’।অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ দুই রকম অপারেটিং সিস্টেম সমর্থিত ল্যাপটপ, ছয় ইঞ্চি মাপের স্মার্টফোন, হাইব্রিড মাউসসহ নানা রকমের উদ্ভাবনী প্রযুক্তি পণ্যের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো এবারের কম্পিউটেক্স। বিবিসির এক প্রতিবেদনে এ প্রযুক্তি পণ্য প্রদর্শনীর তথ্য প্রকাশিত হয়েছে।এবারের কম্পিউটেক্স মেলায় ইনটেলের নতুন প্রসেসর হ্যাসওয়েলনির্ভর ল্যাপটপ প্রদর্শিত হচ্ছে।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, এবারের কম্পিউটেক্স মেলা নানা কারণেই গুরুত্বপূর্ণ। প্রযুক্তি পণ্য নির্মাতাপ্রতিষ্ঠানগুলোর নতুন নতুন পণ্য ঘোষণা ও প্রদর্শনের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্কও বাড়ছে। চীনের হোন হাই ও মজিলা এর উত্কৃষ্ট উদাহরণ। মোজিলার পণ্য উত্পাদনে সম্মত হয়েছে ফক্সকন নামে অধিক পরিচিত হোই হাই।এ ছাড়া এবারের মেলায় অধিক নজর কেড়েছে হাইব্রিড ট্যাবলেট ও ফ্যাবলেট।