তাজমহলে ওয়াই-ফাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের তাজমহল দেখতে গিয়ে পর্যটকেরা এখন তারহীন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ১৭ জুন থেকে ওয়াই-ফাই ইন্টারনেট চালু হয়েছে আগ্রার তাজমহলে। ১৬ জুন বিকেলে ওয়াই-ফাই নেটওয়ার্কের উদ্বোধন করেন ভারতের কেন্দ্রীয় টেলিযোগাযোগমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
এখন থেকে তাজমহল চত্বরে বিনা পয়সায় ৩০ মিনিট ওয়াই-ফাই ব্যবহারের সুযোগ পাবেন পর্যটকেরা। তারপর প্রতি ঘণ্টা বাবদ গুনতে হবে ৩০ রুপি করে। ভারতের রাস্ট্রীয় সংস্থা বিএসএনএল এবং বেঙ্গালুরুর কোয়াডজেন যৌথভাবে চালু করেছে এই ওয়াই-ফাই।
কলকাতা প্রতিনিধি