তাপ থেকে নভোযানকে বাঁচাবে ‘হিট শিল্ড’ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলার বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে উত্পন্ন তাপ থেকে নভোযানকে রক্ষায় প্রয়োজন পড়ে ‘হিট শিল্ড’ নামের বিশেষ একটি প্রতিরক্ষাব্যবস্থার। সম্প্রতি ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসার গবেষকেরা নভোযানের জন্য নতুন একধরনের ‘হিট শিল্ড’ তৈরি করেছেন। পরীক্ষার জন্য নভোযানের সঙ্গে এ ‘হিট শিল্ড’কে পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছিলেন তাঁরা। দ্রুতগতির নভোযানকে তাপ থেকে রক্ষার পরীক্ষায় এটি সফল হয়েছে বলেই নাসার দাবি। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।নাসার গবেষকেরা প্রতি ঘণ্টায় সাত হাজার ৬০০ মাইল গতিতে ইনফ্ল্যাটেবল রিএন্ট্রি ভেহিকল এক্সপেরিমেন্ট (আইআরভিই-৩) নামের একটি নভোযানে এ হিট শিল্ডটির পরীক্ষা চালান।গবেষকেরা জানিয়েছেন, এই হিট শিল্ডটি বায়ুমণ্ডলে প্রবেশের সময় ও বায়ুমণ্ডল পার করার সময় সৃষ্ট তাপ থেকে ক্যাপসুলকে রক্ষা করবে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কার্গো নভোযান ফেরত আসার সময় এই শিল্ড বা প্রতিরক্ষাব্যবস্থা কাজে লাগানো যাবে।