তাপ থেকে সুরক্ষায় অদৃশ্য আবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাপ থেকে বস্তুর সুরক্ষার জন্য ফরাসি গবেষকেরা এবার তৈরি করেছেন একটি অদৃশ্য আবরণব্যবস্থা। এ ক্ষেত্রে তামা ও সিলিকনের তৈরি দুটি বৃত্তাকার (রিং) যন্ত্র (পিডিএমএস) ব্যবহার করা হবে। এতে নির্দিষ্ট বস্তু আলো এবং শব্দতরঙ্গের ক্ষতিকর প্রভাবমুক্ত থাকবে। ফিজিক্যাল রিভিউ লেটার্স সাময়িকীতে এ গবেষণার তাত্ত্বিক প্রতিবেদন শিগগিরই প্রকাশিত হবে। জার্মানির কার্লস্রুহে বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানান, উদ্ভাবিত ব্যবস্থাটির পরীক্ষামূলক ব্যবহারে সাফল্য এসেছে। কোনো বস্তুর সুরক্ষার জন্য এটি ব্যবহারে তাপ কেবল বৃত্তাকারে আশপাশে ঘুরে বেড়ায়। শক্তি বা বৈদ্যুতিক ব্যবস্থা এবং শীতলীকরণসহ বিভিন্ন ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। বিবিসি।