তারকাবহুল শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিয়ের প্রায় এক বছর আগে থেকেই প্রস্তুতি শুরু করেছিলেন স্টিভেন উইলিয়ামস। হবু স্ত্রীকে ‘অন্য রকম’ শুভেচ্ছা জানাতে অদ্ভুত পরিকল্পনা করেছিলেন তিনি। ফেসবুক ও টুইটারের মাধ্যমে যোগাযোগ করেছিলেন বিভিন্ন অঙ্গনের তারকাদের সঙ্গে। আবদার ছিল, নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে যেন তারা ছোট্ট একটা ভিডিওবার্তা পাঠান। অনেকে এড়িয়ে গেলেও কোনো কোনো তারকা সাড়া দিয়েছেন। অবশেষে তারকাদের শুভেচ্ছাসমেত ১২ মিনিটের একটি ভিডিও ক্লিপ তৈরি করেছেন। উপহার দিয়েছেন স্ত্রী সেরিকে। খেলোয়াড়, উপস্থাপক, অভিনয়শিল্পী—কে নেই এই তারকাদের তালিকায়? ব্রেকিং ব্যাড তারকা ব্রেডসি ব্র্যান্ডটসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্টিভেন-সেরি দম্পতি এখন মধুচন্দ্রিমা উদ্যাপন করছেন। বিবিসি নিউজ