তারকার বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকার বিস্ফোরণের পরে মহাকাশের বিশাল অংশজুড়ে ধুলাবালি ছড়িয়ে পড়ে। আর সেই সময়ের ছবি সম্প্রতি ধরা পড়েছে চিলির আতাকামা মরুভূমিতে স্থাপিত একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন দূরবীক্ষণযন্ত্রে (টেলিস্কোপ)। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গবেষকদের একটি যৌথ দল ওই বিস্ফোরণের দৃশ্য পর্যবেক্ষণ করে। বিস্ফোরিত তারকাটির নাম ‘নাইনটিনএইটিসেভেনএ’। পৃথিবী থেকে ৬৮ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত তারকাটির বিস্ফোরণের ওই ছবি বিশ্লেষণ করে মহাবিশ্ব সৃষ্টিকালীন অবস্থা সম্পর্কে ধারণা লাভের আশা করছেন গবেষকেরা। এ ব্যাপারে তাঁরা দীর্ঘদিন ধরেই অনুসন্ধানী গবেষণা চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ২২৩তম সম্মেলনে ছবিটি প্রদর্শন করা হয়। এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স সাময়িকী। বিবিসি।