তারবিহীন ইউএসবি অ্যাডাপ্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারবিহীন নেটওয়ার্ক সংযোগ সুবিধাসহ এপাসার ব্র্যান্ডের এডাপ্টার বাজারে নিয়ে এসেছে কম্পিউটার সোর্স লিমিটেড। এএ৩১১ মডেলের এই এডাপ্টারটি খুব সহজেই যেকোনো ডেস্কটপ পিসি এবং লেপটপের ২.০ ইউএসবি পোর্টে সংযোগ করে ওয়াইফাই ও ল্যান সংযোগ পাওয়া যায়। এতে রয়েছে নেটওয়ার্ক সুরক্ষার জন্য ডব্লিউইপি এবং ডব্লিউপিএ প্রযুক্তি এবং এর গতি ২.৪ থেকে ২.৪৮৩৫ গিগাহার্জ গতিসম্পন্ন। দাম এক হাজার ৭৫০ টাকা। —বিজ্ঞপ্তি