তারবিহীন চার্জার তৈরি করছে স্যামসাং
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, পাওয়ার কেবল বা বৈদু্যতিক সংযোগের জন্য যে তার ব্যবহূত হয়, এ বস্তুটিকে সম্ভবত বিদায় জানানোর সময় এসে গেছে। সম্প্রতি ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকমসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে একজোট হয়ে তারবিহীন চার্জিং পদ্ধতি উদ্ভাবনে কাজ করতে প্রকল্প গ্রহণ করেছে। এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, প্রতিষ্ঠানগুলো চার্জিং পদ্ধতি হিসেবে একই প্ল্যাটফর্ম ব্যবহার করতে সম্মত হয়েছে। বর্তমানে বাজারে থাকা ইলেকট্রিক টুথব্রাশের মতোই তারবিহীন এই চার্জিং পদ্ধতি কাজ করবে। একটি মাত্র চার্জার থেকে চার্জ প্রবাহিত হয়ে একই সময়ে বিভিন্ন ডিভাইসকে চার্জ করতে সক্ষম হবে। এই চার্জিং পদ্ধতি বৈদু্যতিক গাড়ি চার্জ দেওয়ার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে।প্রতিষ্ঠানগুলো ৮ মে একজোট হয়ে এফোরডবি্লউপি নামে এই প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু করেছে। এই প্রকল্পের অধীনে একটি একটি ট্রান্সমিটার ও একটি রিসিভার অ্যান্টেনা তৈরি হবে। ট্রান্সমিটার থেকে চার্জ প্রবাহিত হবে এবং ডিভাইসের সঙ্গে যুক্ত অ্যান্টেনার সাহায্যে চার্জ সম্পন্ন হবে।