তারহীন অ্যাকসেস পয়েন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেটগিয়ারের ডব্লিউএন২০৩ মডেলের ৩০০ এমবিপিএস পিওই নেটওয়ার্ক অ্যাকসেস পয়েন্ট বাজারে এসেছে। আজীবন ওয়ারেন্টি ও এক্সটারনাল অ্যান্টেনাসহ এই অ্যাকসেস পয়েন্ট দেয়াল, সিলিংসহ যেকোনো স্থানে খুব সহজেই বসানো যায়। এতে রয়েছে পয়েন্ট টু পয়েন্ট, পয়েন্ট টু মাল্টিপয়েন্ট এবং ডব্লিউডিএস মোডে তার ছাড়াই এক অ্যাকসেস পয়েন্ট থেকে অন্য অ্যাকসেস পয়েন্টের সঙ্গে সংযোগসুবিধা। কম্পিউটার সিটি টেকনোলজির আনা এই নেটওয়ার্ক পণ্যের দাম সাড়ে নয় হাজার টাকা।—বিজ্ঞপ্তি