তারহীন কি-বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লজিটেকের তারহীন নতুন কি-বোর্ড বাজারে এসেছে। কে-২৩০ মডেলের এই কি-বোর্ডে আছে ২ দশমিক ৪ গিগাহার্টজ গতির তারহীন প্রযুক্তি। ১০ মিটার থেকে এটি কাজ করে। এতে আছে তিন বছরের ওয়ারেন্টি। এর রিসিভারে একসঙ্গে ছয়টি তারহীন যন্ত্র সংযুক্ত করা যায়। কম্পিউটার সোর্সের আনা এই কি-বোর্ডের দাম এক হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি