তারহীন নতুন রাউটার বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড বাংলাদেশে নিয়ে এসেছে আসুসের আরটি-এন৫৬ইউ মডেলের ডুয়াল ব্যান্ড ওয়্যারলেস-এন গিগাবিট রাউটার। এতে রয়েছে একটি ওয়্যান পোর্ট, চারটি আরজে-৪৫ গিগাবিট ল্যান পোর্ট এবং দুটি ইউএসবি ২.০ পোর্ট। ৮ মেগাবাইট ফ্ল্যাশ এবং ১২৮ মেগাবাইট র‌্যামের এই রাউটারটি একাধারে ২.৪ গিগাহার্জ এবং ৫ গিগাহার্জ অপারেটিং ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারে। এ ছাড়া নেটওয়ার্কের নিরাপত্তা বিধানে এতে রয়েছে ফায়ারওয়াল, লগিং, ফিল্টারিং প্রভৃতি। এর দাম ১২ হাজার ৫০০। —বিজ্ঞপ্তি