তারহীন প্রিন্টার বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ধরনের তারের সংযোগ ছাড়াই প্রিন্ট কাজের সব সুবিধা নিয়ে বাজারে এসেছে লেক্সমার্কের এস ৪০৫ মডেলের প্রিন্টার। কেবল প্রিন্ট নয়, রঙিন ফটো কপি, স্ক্যান ও ফ্যাক্স সুবিধাও রয়েছে এ প্রিন্টারটিতে। প্রতি মিনিটে ৩০টি রঙিন এবং ৩৩টি সাদা-কালো পৃষ্ঠা প্রিন্ট করা যাবে এতে। ফ্যাক্সের সব সুবিধার পাশাপাশি এর ডকুমেন্ট ফিডারে রয়েছে ৩৫ পৃষ্ঠা রাখার ব্যবস্থা। এর দাম নয় হাজার টাকা। —বিজ্ঞপ্তি