তাসকিন-সানি যখন পাস করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাসকিন-সানির পরীক্ষার ফল প্রকাশের আগে
তাসকিন-সানির পরীক্ষার ফল প্রকাশের আগে

তাসকিন-সানির পরীক্ষার ফল প্রকাশের আগে

আমরা এভাবে বসে আছি কেন?
তাসকিন আর সানি পরীক্ষা দিতে গেছে। তাদের পরীক্ষা যেন ভালো হয়, সে জন্য আমরা ধ্যানে বসেছি। তামিম ভাই, আমারটা কোন আসন হইছে?
প্যাড তো পইরা আছো, তোমারটা মনে হয় প্যাডাসন!
আমারটা মনে হয় খাঁটি পদ্মাসন হইছে। মেরুদণ্ড সোজা...ধীরে ধীরে দম নিই, ধীরে ধীরে দম ছাড়ি...ঠিক আছে না, তাইজুল?
ভাই, উনি তো ঘুমায় গেছে। গভীর ধ্যানে গেলে ভাই ঘুমায় যায়। সাকিব ভাই, আর কতক্ষণ?
আরে বোকা, চুপ থাক। ধ্যানে বসে আমি ওদের ভবিষ্যৎ দেখতে পাইতেছি!

তাসকিন-সানির পরীক্ষার ফল প্রকাশের পরে
তাসকিন-সানির পরীক্ষার ফল প্রকাশের পরে

তাসকিন-সানির পরীক্ষার ফল প্রকাশের পরে
ইয়াহু! তাসকিন আর সানি ভাই পাস করছে! পত্রিকায় ছবি ছাপা হবে!
প্যাডাসনে বইসাই কী তেলেসমাতি কারবার! আচ্ছা, ওরা কি গোল্ডেন পাইছে?
প্রশ্ন আগেই ফাঁস হইছিল নাকি?
প্রশ্নই তো ছিল একটা, ফাঁস হইলেই কী, না হইলেই কী। বাঘের বাচ্চা, দেখায় দিছে।
ভাই, ঘটনা কী? সবাই তালি দিতাছে কেন?
ভাই, এইটা তালি না। বোলিং কোচ ওয়ালশ প্রবর্তিত নতুন প্র্যাকটিস।
ক্রিকেট থেকে অবসর নিলে জ্যোতিষী হয়ে যাব, ডিসিশন ফাইনাল।