তাহাদের চোখে এরশাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রসায়নের শিক্ষার্থী
Cu (কপার) ও Fe (আয়রন)-এর মতো। পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে।
পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী
অভিকর্ষজ ত্বরণ g-এর মতো। বিভিন্ন স্থানে বিভিন্ন মান
প্রদর্শন করে।
ভূগোলের শিক্ষার্থী
সূর্যের মতো। দিনে উদয় হয়, সন্ধ্যায় অস্ত যায়।
ভাষাবিজ্ঞানের শিক্ষার্থী
ভাষার মতো। সময়ে-অসময়ে পরিবর্তিত হয়।
প্রাণিবিদ্যার শিক্ষার্থী
গিরগিটির মতো। ঘন ঘন রং পরিবর্তন করে।
উদ্ভিদবিজ্ঞানের শিক্ষার্থী
পত্ররন্ধ্রের মতো। দিনে খোলা আর রাতে বন্ধ।
বাংলার শিক্ষার্থী
ছন্দের মতো। কখনো স্বরবৃত্ত কখনো মাত্রাবৃত্ত।