তিন জেলায় অ্যাপস তৈরির প্রশিক্ষণশুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে প্রশিক্ষণ উদ্বোধন করেন ভাসানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিন। কিশোরগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মাদ লিয়াকত আলী খান প্রশিক্ষণের উদ্বোধন করেন। আর চুয়াডাঙ্গার প্রশিক্ষণ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আঞ্জুমান আরা। প্রশিক্ষণ পরিচালনা করছে এমসিসি লিমিটেড।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী চলছে এমন প্রশিক্ষণ। এগুলো পরিচালনা করছে এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেড (ইএটিএল) ও এমসিসি লিমিটেড। দেশের মোবাইল অ্যাপস নির্মাতা তৈরি করা এবং তাঁদের তৈরি অ্যাপসের বাজার তৈরি করাই এর উদ্দেশ্য। পাশাপাশিজনগণের কাজে লাগে এমন মোবাইল এই উদ্যোগের মাধ্যমে তৈরি হবে। —বিজ্ঞপ্তি