তিন দিনে ৩০ লাখ আইপ্যাড বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ৩ দিনেই ৩০ লাখ ইউনিট নতুন আইপ্যাড বিক্রি করেছে অ্যাপল। প্রযুক্তি বিশে্লষকেরা জানিয়েছেন, প্রতিযোগিতার এ বাজারে নতুন আইপ্যাড বিক্রির সাফল্য অ্যাপলকে আশাবাদী করে তুলেছে। খবর রয়টার্সের।গতকাল সোমবার অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্রি শুরুর প্রথম সপ্তাহে ওয়াই-ফাই মডেলের ৭.৯ ইঞ্চি মাপের আইপ্যাড মিনি ও চতুর্থ প্রজন্মের ৯.৭ ইঞ্চি মাপের আইপ্যাড বিক্রির হার মার্চ মাসে বাজারে আনা আইপ্যাডের তুলনায় দ্বিগুণ।প্রযুক্তি বিশে্লষকেরা জানিয়েছেন, আইপ্যাড মিনি বাজারে আনা হলেও তা ক্রেতাদের মধ্যে অতিরিক্ত আগ্রহ তৈরি করেনি। বাজারে আমাজনের কিন্ডল ফায়ার ও গুগলের নেক্সাস৭ ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে। প্রথম সপ্তাহ শেষে আইপ্যাড মিনি বিক্রি দঁাড়াবে ২৩ লাখ ইউনিটে যা ধারণার চেয়ে ১০ থেকে ৮ লাখ ইউনিট বেশি, এমনটিই তঁাদের ধারণা।