তিন দিনে ৩০ লাখ আইপ্যাড মিনি বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের সর্বশেষ বাজারে এনেছে ৭.৯ ইঞ্চি মাপের আইপ্যাড মিনি। আর বাজারে আসার মাত্র তিন দিনেই ৩০ লাখ নতুন আইপ্যাড বিক্রি করেছে অ্যাপল! অ্যাপল জানিয়েছে, গত মার্চ মাসে বাজারে আসা আইপ্যাডের তুলনায় নতুন ৭.৯ ইঞ্চি আইপ্যাড মিনি ও চতুর্থ প্রজন্মের সুবিধাযুক্ত ৯.৭ ইঞ্চি আইপ্যাড বিক্রির হার বেড়েছে দ্বিগুণ। বিক্রির এমন অবস্থায় খুশি অ্যাপল কর্তৃপক্ষ। তবে ছোট আকারের পর্দায় বাজারে আসা আইপ্যাড মিনি এককভাবে বাজার মাত করতে পারছে না। বাজারে থাকা আমাজনের কিন্ডল ফায়ার ও গুগলের নেক্সাস৭ ট্যাবলেটের সঙ্গে বেশ প্রতিদ্বন্দ্বিতায়ই পড়তে হচ্ছে আইপ্যাড মিনিকে। এর আগে অ্যাপল এমনভাবে দুটি ভিন্ন ধরনের আইপ্যাডের মডেল একসঙ্গে বাজারে ছাড়েনি। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, বাজারে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে টিকে থাকতেই অ্যাপলের এমন উদ্যোগ। গবেষক টেভিস ম্যাককোর্ট বলেন, আইপ্যাড মিনি ভালো করার আরও দারুণ সুযোগ রয়েছে। তিন দিনের এমন বিক্রিতে নতুনভাবে বাজারে স্থান করার স্বপ্ন দেখছে অ্যাপল। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম