তিন নভোচারীকে মহাকাশে পাঠাল চীন
তিনজন নভোচারীকে ১১ জুন মঙ্গলবার মহাকাশে পাঠিয়েছে চীন। চীনের উত্তরাংশে মঙ্গোলিয়া সীমান্তে গোবি মরুভূমির কাছে জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে শেনঝাউ ১০ মহাকাশযানে করে চীনের তিনজন প্রশিক্ষিত নভোচারী মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।গতকাল স্থানীয় সময় বিকেল পাঁচটা ৩৮ মিনিটে শেনঝাউ মহাকাশ যানের সফল উেক্ষপণ করেছে দেশটি। দেশটির তরুণ শিক্ষার্থী ও নতুন প্রজন্মকে মহাকাশবিজ্ঞানে শিক্ষা দিতে এই উদ্যোগ নিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নভোচারীরা মহাকাশ থেকে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে শিক্ষা দেবেন। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে কানাডার মহাকাশচারী ক্রিস হ্যাডফিল্ডের কথোপকথন সংক্রান্ত ভিডিও দেখে চীনের মহাকাশচারীরা ওই স্পেস স্টেশন থেকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পরিকল্পনাও করেছেন।শেনঝাউ ১০ মহাকাশযানটিকে ১০টি ক্যাপসুলে ভাগ করা রয়েছে। এটি চীনের দীর্ঘতম ও পঞ্চম মানুষ্যবাহী মহাকাশ যান। লংমার্চ টু-এফ রকেট থেকে এই মহাকাশ যানটিকে উেক্ষপণ করা হয় তিয়ানগং স্পেস স্টেশনের উদ্দেশে। এতে নভোচারী হিসেবে রয়েছেন মিশন কম্যান্ডার নি হাইসেং ও জ্যাং জিয়াগুয়াং ও চীনের দ্বিতীয় মহিলা নভশ্চর ওয়াং ইয়েপিং। ১২ দিন তিয়ানগং-এ কাটিয়ে ফের চিনের মাটিতে ফিরে আসবে শেনঝাউ ১০। ২০২০ সালে স্পেস সেন্টার বানানোর ক্ষেত্রে পরীক্ষামূলক ভাবে কাজ করবে এই লংমার্চ টু-এফ রকেট। এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়া মনুষ্যবাহী মহাকাশযান পাঠিয়েছে। এবার এ তালিকায় তৃতীয় দেশ হিসেবে নাম লিখিয়েছে চীন।