তিন বছরে ই-কমার্স সাইট মীরবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর পূর্ণ করেছে ই-কমার্স সাইট মীরবাজার। সম্প্রতি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তিন বছরের সফলতা উদ্‌যাপন করেছে প্রতিষ্ঠানটি। ই-কমার্স সাইটটিতে লাইফস্টাইল বিষয়ক পণ্য পাওয়া যায়। 

মীরবাজারের প্রতিষ্ঠাতা মীর সাবের হোসেন বলেন, ‘একটা পিসি আর ধার করা কিছু পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। প্রথম ফরমাশ থেকে লাভ হয়েছিল ৩৬ টাকা। সেখান থেকে শুরু। ই-কমার্সে সফলতা পাওয়া কঠিন জেনেও চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতে নতুন পণ্য বিশেষ করে দেশি বিভিন্ন ব্র্যান্ডের পোশাক মীরবাজারে পাওয়া যাবে।’ 
উন্নত সেবা ও মান সম্মত পণ্য বিক্রিতে মীরবাজারের চেষ্টা অব্যাহত থাকার কথা বলেন সাবের। বিজ্ঞপ্তি।