তিন মাসে ইয়াহুর প্রধান নির্বাহীর সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্চ ইঞ্জিন ইয়াহুর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মারিসা মেয়ার কাজ করছেন তিন মাস হলো। আর এ তিন মাসেই ইয়াহুর জন্য দারুণ সফলতা নিয়ে এসেছেন মারিসা মেয়ার। বছরের তৃতীয় প্রান্তিক শেষে ইয়াহুর আয় দাঁড়িয়েছে ১২০ কোটি ডলার! সম্প্রতি তৃতীয় প্রান্তিকের আয়ের বিবরণী প্রকাশ করা হয়। গত মাসের ৩০ তারিখে প্রথমবারের মতো মা হওয়া মারিসার এ সাফল্যে খুশি ইয়াহুর সবাই। ইয়াহুতে যোগ দিয়েই তিনি বেশ কিছু পরিবর্তন আনেন। ইয়াহুর নানা সেবা যাতে স্মার্টফোন আর ট্যাবলেট কম্পিউটারে ব্যবহার করা যায়, সেদিকে জোর দেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, আমার পণ্যগুলো মানুষকে শেখানো, শেয়ার করা আর যোগাযোগের ক্ষেত্রে বেশ সহযোগিতা করে। তৃতীয় প্রান্তিকের এ আয়ের ফলে বেড়েছে ইয়াহুর শেয়ারের দামও। এ থেকে গত তিন মাসে ইয়াহুর আয় বেড়ে দাঁড়িয়েছে ৩২০ কোটি ডলার। গত বছর একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল মাত্র ২৯ কোটি তিন লাখ ডলার। এভাবে এগিয়ে যেতে পারলে প্রযুক্তিবাজারে দ্রুতই শীর্ষস্থানে উঠে আসবে ইয়াহু এমনই প্রত্যাশা বিশেষজ্ঞদের। —এপি অবলম্বনে কাজী আশফাক আলম