তিন সেবা নিয়ে এসএসএল ওয়্যারলেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসএল ওয়্যারলেস ই-সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে
এসএসএল ওয়্যারলেস ই-সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে

অনলাইনে মোবাইলে রিচার্জ করা, অনলাইন ব্যাংকিং ও অনলাইনে গান ডাউনলোডের সেবা দিচ্ছে সফটওয়্যার শপ লিমিটেড (এসএসএল ওয়্যারলেস)।
এক বিজ্ঞপ্তিতে এসএসএল কর্তৃপক্ষ জানিয়েছে, ৪ জুন থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ডিজিটাল মেলা উপলক্ষে বেশ কিছু ই-সেবা প্রদর্শন করা হবে। বর্তমানে প্রতিষ্ঠানটি টেলিকম, ব্যাংকিং, মিডিয়া এবং ই-কমার্সভিত্তিক বিভিন্ন সেবা প্রদান করছে। এর মধ্যে ডিজিটাল মেলায় ইজিডটকম ডটবিডি, সেলসকমার্স ও ইটিউনস ডটকম প্রদর্শন করা হবে।
এসএসএল আরও জানিয়েছে, ইজিডটকম থেকে অনলাইনে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে মোবাইল রিচার্জ করা যায়। সাইটটি থেকে বাংলালায়ন ও কিউবির বিলও পরিশোধ করা যায়। সেলসকমার্স হচ্ছে পেমেন্ট গেটওয়ে, যার মাধ্যমে ব্যবহারকারী নির্বাচিত কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিরাপদে অনলাইনে লেনদেন সম্পাদন করতে সক্ষম হবে। ইটিউনস হচ্ছে অনলাইনে বৈধভাবে গান ডাউনলোডের সেবা। ঘরে বসে যে কোন গান ডাউনলোড করার সার্ভিস এটি।