আজ এমন একটি মজার সমস্যার কথা বলব, যেটি উত্থাপিত হয়েছিল ভারতের ওডিশায় পদার্থবিদদের একটি সম্মেলনে। আপাতদৃষ্টিতে বেশ সহজ মনে হলেও এর সমাধান করতে গিয়ে অনেক বাঘা বাঘা মাথা নাকানিচুবানি খেয়েছিল। সমস্যাটা হলো, কেবল তিনটি দুই এবং বিভিন্ন গাণিতিক চিহ্ন ব্যবহার করে যেকোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে প্রকাশ করতে হবে। একটু ভাবুন। তারপর সমাধানটা দেখবেন।একটি বিশেষ ক্ষেত্র, ধরা যাক 3-এর জন্য সমাধানটি হলো: 3 = –log2 log2 2)); এখানে log2 হলো দুই ভিত্তিক লগ।সমাধানটি সহজেই যাচাই করে নেওয়া যায়। 2)) = {(21/2)1/2}1/2 = 21/8=22-3; log2 22-3= 2–3; –log22–3 = 3একইভাবে দেখানো যায়, 5 = –log2 log2 2))))আমাদের প্রচলিত রীতি অনুযায়ী চিহ্ন দিয়ে ঘনমূল, চতুর্থ মূল, এক-তৃতীয়াংশ মূল ইত্যাদি বোঝানোর সময় চিহ্নটির আগে ছোট করে উপযুক্ত সংখ্যা বসাতে হয়, কিন্তু বর্গমূলের আগে এ রকম কিছু বসানো লাগে না। যদি বর্গমূলের বেলায় ছোট করে ২ বসানো লাগত, তাহলে তিনটি ২ এবং বিভিন্ন গাণিতিক চিহ্ন ব্যবহার করে যেকোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা প্রকাশ করার আলোচ্য কৌশল ভেস্তে যেত। যা হোক, সমস্যাটির সাধারণ সমাধান এ রকম হবে:N = –log2 log2 ; যেখানে বর্গমূল (চিহ্নটি N সংখ্যক বার থাকবে।