তিনটি নতুন রাউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এসেছে প্রোলিংকের নতুন তিনটি রাউটার। এগুলো ঘরে ১০০ মিটার এবং বাইরে ৩০০ মিটারের মধ্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিতে পারে। এই রাউটারগুলোতে রয়েছে চারটি ল্যান পোর্ট। ফলে সর্বোচ্চ ৩৬ জন একটি সংযোগের মাধ্যমেই ইন্টারনেটে যুক্ত থাকতে পারে। পিআরএন ২০০১ মডেলে চারটি ল্যান কেব্ল ছাড়াও ১৬টি তারহীন ইন্টারনেট সংযোগ সুবিধা রয়েছে। এর দাম এক হাজার ৬৫০ টাকা। আর ৩২টি তারহীন সংযোগ সুবিধা আছে পিআরএন ৩০০১ মডেলে। দাম এক হাজার ৯৫০ টাকা। ইউএসবি মডেমের মাধ্যমে ইন্টারনেট সংযোগ সুবিধা আছে পিডব্লিউএইচ ২০০৪ মডেলে। দাম তিন হাজার ৫০০ টাকা। রাউটারগুলো এনেছে কম্পিউটার সোর্স। —বিজ্ঞপ্তি