তিনটিতে শীর্ষে আছেন সাঈদ ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে আউটসোর্সিং কাজ পাওয়ার জনপ্রিয় ওয়েবসাইট (অনলাইন মার্কেটপ্লেস) ওডেস্ক (www.odesk.com) প্রকাশিত বিভিন্ন কাজে দক্ষ ব্যক্তিদের তালিকায় শীর্ষে আছে বাংলাদেশি মুক্ত পেশাজীবীরা (ফ্রিল্যান্সার)। সম্প্রতি ওডেস্ক প্রকাশিত বিষয়ভিত্তিক সেরা দক্ষ ফ্রিল্যান্সারদের তালিকা থেকে এ তথ্য জানা গেছে। সাইটটিতে ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, কাস্টমার সার্ভিস, সেলস অ্যান্ড মার্কেটিং ও বিজনেস সার্ভিস ক্যাটাগরিতে দক্ষ ফ্রিল্যান্সারদের তালিকা প্রকাশ করা হয়। এই বিভাগগুলোর মধ্যে বিভিন্ন উপবিভাগেরও তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে নেটওয়ার্ক অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের লিনাক্স (http://goo.gl/Qdqwd) এবং অ্যাসটারিস্ক (http://goo.gl/4gl80) এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যাটাগরির ভিওআইপিতে (http://goo.gl/sfJWp) শীর্ষে আছেন বাংলাদেশি ফ্রিল্যান্সার সাঈদ ইসলাম। চলতি বছরের বেসিস ফ্রিল্যান্সার পুরস্কার জয়ী সাঈদ ইসলাম ওডেস্কে তিন হাজার ৪০০ ঘণ্টার বেশি কাজ করেছেন। ২০১০ সালের সেপ্টেম্বরে ওডেস্কে কাজ শুরুর পরই এপ্রিলে তিনি ওডেস্কের স্পট লাইট কন্ট্রাক্টর তালিকায় (http://goo.gl/YJFuq) জায়গা করে নেন। তিনটি বিভাগে শীর্ষে থাকার পাশাপাশি এটুবিলিংয়ে (http://goo.gl/hFXiK) ও ফ্রিপিবিএক্স (http://goo.gl/JhIjD) দ্বিতীয়, ট্রিক্সবক্স (http://goo.gl/jTU7A) ও জিমব্রাতে (http://goo.gl/ XUmED) পঞ্চম স্থানে আছেন তিনি। নিজের অনুভূতি সম্পর্কে গতকাল প্রথম আলোকে তিনি জানান, ‘কাজের স্বীকৃতি পেয়ে ভালো লেগেছে। অনেক দিন ধরেই আমি মুক্ত সোর্স-প্রেমী। দেশের তরুণদের মাঝে মুক্ত সোর্সকে ছড়িয়ে দিতে কাজ করে যেতে চাই।’ সাঈদ ইসলামের পাশাপাশি ওডেস্কের তালিকায় রয়েছে বাংলাদেশি অনেক ফ্রিল্যান্সার। কাজের স্বীকৃতি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের ফ্রিল্যান্সারদের মধ্যে জায়গা করে নিয়েছেন দেশের সেরা ফ্রিল্যান্সাররা।—নুরুন্নবী চৌধুরী