মোহাম্মদ শামীম, শিক্ষক
ক্রিয়ার রূপ অংশ-৪
প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী শুভেচ্ছা নিও। বাংলা বিষয়ে ১১নং প্রশ্নটি হতে পারে ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ লেখার ওপর। পাঠ্যবই থেকে গুরুত্বপূর্ণ ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।
শব্দদুষণ
৪. শব্দদূষণে আমাদের কানে শুনিবার ক্ষমতা কমিয়া যায়।
উত্তর: শব্দদূষণে আমাদের কানে শোনার ক্ষমতা কমে যায়।
বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ
১. নূর মোহাম্মদ তাহাকে এক হাত দিয়ে কাঁধে তুলিয়া নিয়ে অন্য হাত দিয়ে গুলি চালাইতে থাকিলেন।
উত্তর: নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিয়ে অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন।
২. কৌশল হিসাবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করিতে থাকিলেন।
উত্তর: কৌশল হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন।
৩. গোলার আঘাতে চূর্ণ-বিচূর্ণ হইয়া গেল তাঁহার পা।
উত্তর: গোলার আঘাতে চুর্ণ-বিচূর্ণ হয়ে গেল তাঁর পা।
৪. তিনি বুঝিতে পারিলেন মৃত্যু আসন্ন।
উত্তর: তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন।
৫. সঙ্গী মুক্তিযোদ্ধা সিপাহি মোস্তফাকে বলিলেন নান্নু মিয়াকে নিয়ে আস্তে আস্তে পেছনে সরিয়া যাইতে।
উত্তর: সঙ্গী মুক্তিযোদ্ধা সিপাহি মোস্তফাকে বললেন নান্নু মিয়াকে নিয়ে আস্তে আস্তে পেছনে সরে যেতে।
৬. নূর মোহাম্মদ শেখ মোস্তফার রাইফেল দিয়ে যতক্ষণ সম্ভব গুলি চালাইতে চালাইতে শহীদ হইলেন।
উত্তর: নূর মোহাম্মদ শেখ মোস্তফার রাইফেল দিয়ে যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে শহীদ হলেন।
৭. এঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা স্বাধীনতা অর্জন করিয়াছি।
উত্তর: এঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা স্বাধীনতা অর্জন করেছি।
৮. সহযোদ্ধাদের বলিলেন নিরাপদে সরিয়া যাইতে।
উত্তর: সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে।
৯. মুহূর্তেই হঠাৎ একটা গোলা আসিয়া পড়িল তাঁহার উপর, তিনি শহীদ হইলেন।
উত্তর: মুহূর্তেই হঠাৎ একটা গোলা এসে পড়ল তাঁহার উপর, তিনি শহীদ হলেন।
১০. এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে আনিয়াছেন অসীম গৌরব।
উত্তর: এই যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছেন অসীম গৌরব।
১১. বীরের জাতি হিসেবে বিশ্বসভায় আমরা স্থান করিয়া নিয়াছি।
উত্তর: বীরের জাতি হিসেবে বিশ্বসভায় আমরা স্থান করে নিয়েছি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল