প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুদের একটি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এম পি (সাংকেতিক নাম) নামের এক ৪০ বছর বয়সী নারী। অন্যান্য দিনের মতোই একদিন তিনি শ্রেণীকক্ষে গিয়ে অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হন। ছাত্র-ছাত্রীদের উপস্থিতি নিতে গিয়ে তিনি বিস্ময়ের সঙ্গে লক্ষ করেন, তিনি সব লেখাই দেখতে পারছেন, কিন্তু পড়তে পারছেন না। সব অক্ষরই তাঁর কাছে কেমন যেন অপরিচিত মনে হচ্ছে। কিন্তু লিখতে পারছেন সাবলীলভাবেই। চিকিৎসাবিজ্ঞানীরা এম পির সমস্যাটি নিয়ে গবেষণা চালিয়ে দেখতে পান, তিনি ২০১২ সালের অক্টোবরে মস্তিষ্কে রক্তক্ষরণের (স্ট্রোক) কারণেই ওই বিরল সমস্যায় আক্রান্ত হন। স্ট্রোকে তাঁর মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশ (ভাষা উপলব্ধি এবং দৃষ্টিশক্তির সংযোগ রক্ষাকারী) ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তিনি অক্ষর চিনতে বা পড়তে পারছেন না। তবে মস্তিষ্কের অন্যান্য অংশ স্বাভাবিক থাকায় লিখতে পারছেন। পপুলার সায়েন্স।