প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের ক্লাসের সবচেয়ে দুষ্ট ছাত্র হলো তূরা। তার দুষ্টামিতে আমরা তো বটেই, শিক্ষকেরাও অতিষ্ঠ হয়ে যেতেন। একদিন দুষ্টামির অপরাধে আমাদের গণিত স্যার তূরাকে কান ধরে দাঁড়াতে বললেন। কিছুক্ষণ পর তূরার পাশে যে ছেলেটি বসে ছিল সে বলে উঠল, ‘স্যার, তূরা কান ধরেনি।’ স্যার তূরাকে বললেন, ‘কান ধরিস নাই কেন?’ তূরা বিন্দুমাত্র দেরি না করে জবাব দিল, ‘কান ধরেছি তো, স্যার!’ তূরা সেদিন সত্যিই কান ধরেছিল! একটা কাগজে ‘কান’ শব্দটা লিখে সেটা ধরে দাঁড়িয়ে ছিল!