তৃতীয় প্রজন্মের নতুন লাইফবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় প্রজন্মের ইন্টেল কোরআই ফাইভ প্রসেসর সমন্বিত পাঁচটি নতুন মডেলের লাইফবুক বাজারে এসেছে। ফুজিৎসু ব্র্যান্ডের এলএইচ৫৩২, এলএইচ৫৩২ভি, এলএইচ৭৭২, এ৫৩২ ও এএইচ৫৩২ মডেলের লাইফবুকগুলো খুবই কম পুরুত্ব, মসৃণতা, নান্দনিক ডিজাইনের। একই সঙ্গে হোম এন্টারটেইনমেন্ট ও গেম খেলা যাবে। রয়েছে ৭২০পি এইচডি ওয়েবক্যাম, ব্লু-টুথ ৪, ইউএসবি ৩ পোর্ট, গিগাবিট ল্যান, ওয়াই-ফাইসহ প্রয়োজনীয় হার্ডওয়্যারের সুবিধা। কম্পিউটার সোর্স লিমিটেডের বাজারে আনা এলএইচ৭৭২ মডেলের দাম ৯২ হাজার, এলএইচ৫৩২ মডেলের দাম ৬০ হাজার ৫০০, এলএইচ৫৩২ভি মডেলের দাম ৭১ হাজার ৫০০, এ৫৩২ মডেলের দাম ৬১ হাজার ৫০০ এবং এএইচ৫৩২ মডেলের দাম ৭২ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি