তেঁতুলিয়ায় ইউআইএসসিতে প্রযুক্তি-সামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রে (ইউআইএসসি) তথ্যপ্রযুক্তির বিভিন্ন রকমের সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়ন কেন্দ্রে একটি করে প্রজেক্টর, স্ক্রিন, ল্যাপটপ কম্পিউটার, টেবিল, চেয়ার ও আলমারি দেওয়া হয়।গত অর্থবছরের লোকাল গভর্নমেন্ট সাপোর্ট (এলজিএসপি) প্রকল্পের আওতায় তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত রোববার এসব উপকরণসামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও তথ্যকেন্দ্রের পরিচালকরা এসব সামগ্রী গ্রহণ করেন। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রফিকের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংসদ ফরিদা আকতার এবং বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড় জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আহমেদ কবির ও তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক উপস্থিত ছিলেন। তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে এলজিএসপির প্রায় ২৯ লাখ টাকার শিক্ষা উপকরণ ও তথ্যপ্রযুক্তি-সামগ্রী বিতরণ করা হয়। —শহীদুল ইসলাম, পঞ্চগড়