তেরোর নিচে নামছে ফেসবুক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে সর্বনিম্ন বয়সসীমা ১৩ বছর। সম্প্রতি এক খবরে বিবিসি জানিয়েছে, ফেসবুক ব্যবহারকারীর জন্য আর কোনো নির্দিষ্ট বয়সসীমা থাকছে না। অর্থাত্, ১৩ বছরের কম বয়সী শিশু থেকে শুরু করে সবার জন্যই উন্মুক্ত হচ্ছে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বিশ্বের বৃহত্তম নেটওয়ার্ক ফেসবুক।জানা গেছে, শিশুদের ফেসবুক প্রোফাইল তাঁর মা-বাবার ফেসবুক প্রোফাইলের সঙ্গে যুক্ত করা হবে। ফলে মা-বাবা শিশুদের ফেসবুক তত্ত্বাবধান করতে পারবেন।ওয়ালস্ট্রিট জার্নাল এক খবরে জানিয়েছে, শিশুর ফেসবুক প্রোফাইলের লিংক যেন তার বাবা-মা ফেসবুক প্রোফাইলের সঙ্গে যুক্ত করা যায়, এমন প্রযুক্তি নিয়ে কাজ করছেন ফেসবুক সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তবে ফেসবুকের পক্ষ থেকে এখনো বিষয়টি নিশ্চিত করা হয়নি।অবশ্য এর আগে যুক্তরাজ্যভিত্তিক সানডে টাইমস যুক্তরাজ্যে ফেসবুকের নীতিনির্ধারকদের প্রধান সিমন মিলনারকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছিল। মিলনার বলেছিলেন, ফেসবুক ব্যবহারের নীতিমালায় পরিবর্তন বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে। সবার জন্য উন্মুক্ত করা হবে সামাজিক যোগাযোগের এই ক্ষেত্রটি। তিনি বলেন, ‘দেখা গেছে, অনেক মা-বাবা তাঁদের সন্তানকে ফেসবুকে দেখে খুশি হন। তাই আমরা সবার জন্য ফেসবুক উন্মুক্ত করে বিষয়টি মানুষ কীভাবে নেয়, সেটাই পরীক্ষা করে দেখতে চাই।’ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সব সময় শিশুদের ফেসবুক ব্যবহারের পক্ষে। তাঁর মতে, শিক্ষার কাজে সব শিশুকেই ফেসবুক ব্যবহার করতে দেওয়া উচিত।প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ফেসবুক কর্তৃপক্ষ পরিষ্কারভাবে ঘোষণা না দিলেও তাঁরা যে আগে বা পরে যেকোনো সময় সবার জন্যই ফেসবুক উন্মুক্ত করবে, তা নিশ্চিত করেই বলা যায়।